বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা কারাগারে চলছে অমানবিক নির্যাতন!রাজনৈতিক মামলা আটককৃত কারাবন্দিদের মধ্যে কোন কারন ব্যতিত ২০-২৫ জনকে সেলের ভেতরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। মিলছে না অসুস্থদের সঠিক চিকিৎসা,খাবারের মান এতোটাই খারাপ যে তার মৃত্যুর জন্য বিষ খাওয়ানোর প্রয়োজন নাই এসব খাবার’ই যথেষ্ট।।উপর থেকে নির্দেশনা আসলে,বন্ধ করে দেওয়া হয় পরিবারের সাথে সাক্ষাৎ।
কোন কারন ব্যাতিত শুধু মাত্র আওয়ামীলীগ করার অপরাধে কারাগারে ঢান্ডা বেড়ি পড়িয়ে রাখা হয় অনেক নেতা-কর্মীদের। ইতিহাস এমন কারাগারের গল্প হয়তো কেউ কখনো শুনেনি। যা মৌলভীবাজারে কারাগারের অভ্যন্তরে ঘটে যাচ্ছে।গত ৩ তারিখে অবৈধ ইউনুসের পাতানো নির্বাচনের পোস্টাল ভোট হয়েছে মৌলভীবাজার জেলা কারাগারে যেখানে প্রায় ৭০০ আসামির মধ্যে ২৯ জন’কে জোরপূর্বক ভোট নিয়েছে কারাকর্তৃপক্ষ। আবার সীল গুলো একটি মার্কায়’ই পড়েছে। প্রয়োজনে যেকেউ তদন্ত করতে পারে। মৌলভীবাজার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি,যদি আমাদের কোন সহযোদ্ধার এই নির্মম নির্যাতনের স্বীকার হয়ে কেউ মারা যায় তার সম্পুর্ণ দায় আপনাদের আজ হোক কিংবা কাল হোক নিতেই হবে। এই জুলুমের অবসান অবশ্যই ঘটবে,জালিমদের পতন নিশ্চিত সন্নিকটে।

