সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

Spread the love

সাজলুর রহমান ,সহকারী সম্পাদক:

মৌলভীবাজার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার জনাব এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা মহোদয়ের কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয় ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *