রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাসের প্যাকেট ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের আবাসিকাধীন ঈদগাহ রোডে অবস্থিত পিয়ারা মঞ্জিলের নিচতলায় অভিযান চালায়।
অভিযানে সাতজনকে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।আটককৃতরা হলেন- আটক ব্যক্তিরা হলেন- ১। মোঃ রাব্বানি (৪০), পিতা-আব্দুন নুর, ২। বাবুল মিয়া (৪০), পিতা-রামু মিয়া, ৩। আবুল কালাম (৪০), পিতা-মিরাজ মিয়া, ৪। জুয়েল মিয়া (৪০), পিতা-আবুল কালাম, ৫। সাইফ উদ্দিন (৩০), পিতা-আনোয়ার পাশা, ৬। লিটন (৫০), পিতা-মৃত ওমেদ আলী, ৭। মকবুল মিয়া (৩৮), পিতা-আলী আহমদ। সর্ব সাং-নতুনবস্তি, থানা ও জেলা-মৌলভীবাজার।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে তিন প্যাকেট তাস (প্রতিটিতে ৫২টি করে তাস), নগদ ৭ হাজার ১০০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

