সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

মৌলভীবাজারে উত্তাল খেলাফত মজলিস জুলাই সনদ বাস্তবায়নে রাস্তায় হাজারো জনতা

Spread the love

রাহি ইসলাম, সহকারী জেলা প্রতিনিধি (মৌলভীবাজার)মৌলভীবাজারে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস জেলা শাখা।সোমবার (২৭ অক্টোবর) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমান। সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং এর আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। তা না হলে দেশ মহাদুর্যোগের মুখে পড়বে। তিনি আরও বলেন, বর্তমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি একনায়কত্বের জন্ম হবে।মাওলানা আহমদ বিলাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, পতিত সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে।সমাবেশে খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের নেতৃবৃন্দ বক্তব্য দেন।অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *