সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মেসে মিললো জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

Spread the love

জবি প্রতিনিধি,আবির কর:

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (১৮ জানুয়ারি) রাতে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।নিহত শিক্ষার্থী আকাশ চন্দ্র সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, “আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।”একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, “আমি পরীক্ষার জন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *