মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পক্ষে সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ।
পাশাপাশি তারা শেখ মো. আব্দুল্লাহকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতনী জনগোষ্ঠীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

