সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

পরে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে গিয়ে শান্ত হত্যার দ্রুত বিচার এবং মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমা দেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু মামলার প্রধান আসামি টিপু মোল্লা ও নৌ–ডাকাত কিবরিয়া মিজিসহ এজাহারনামীয় আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।নিহত শান্তর স্ত্রী শান্তা ইসলাম বলেন, “দ্রুত সময়ের মধ্যে শান্ত হত্যাকারীদের গ্রেপ্তার চাই। আমরা ন্যায়বিচার চাই।”মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে আবু ইলিয়াছ শান্ত মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে স্পিডবোটে ঢাকার উদ্দেশে রওনা দেন।

তাঁর সঙ্গে ছিলেন মামলার এজাহারনামীয় আসামিসহ আরও কয়েকজন।রাত সোয়া ১০টার দিকে প্রধান আসামি টিপু মোল্লার মোবাইল ফোন থেকে শান্তর পরিবারকে জানানো হয় যে তিনি নৌ–দুর্ঘটনায় আহত হয়েছেন। এরপর তাঁকে চিতলিয়া এলাকা থেকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরদিন ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় শান্তর মরদেহ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমশুরা গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পরে নিহতের ছোট ভাই মো. মামুন সরকার আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *