সর্বশেষ
ফেব্রুয়ারি ৯, ২০২৬

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ২টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন মিরেশ্বরাই বাস্তহারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল চন্দ্রি বাবুর মোড় সংলগ্ন হাবিজুলের সুতার কলের পাশের একটি ফাঁকা জায়গায় অভিযান চালায়।

অভিযানকালে মো. লিমন (২৪), পিতা: মো. আওলাদ হোসেন, সাং- মিরেশ্বরাই বাস্তহারা; তাছলিমা (২২), পিতা- রিপন শেখ, সাং- নতুনগাঁও; এবং মো. ইয়াসিন মিয়া (২৭), পিতা- রতন মিয়া, সাং- নতুনগাঁও এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মধ্যে লিমনের কাছ থেকে ২০০ পিস, তাছলিমার কাছ থেকে ৭০ পিস এবং ইয়াসিন মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে (০১৩২০০৯৪২৯৮) জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *