হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের সমাদ্দার এলাকায় বুধবার দুপুরে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।
স্থানীয়রা জানান, দ্রুতগতির ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে, যেখানে তিনজন চাপা পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

