সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া

Spread the love

হাবিবুর রহমান সুমন :,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।সভা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোকলেছুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক। এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।

তারা আরও জানান, হৃদয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই প্রতিটি কর্মসূচি সফল করতে হবে।আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতির দিকগুলো সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *