সর্বশেষ
ফেব্রুয়ারি ২০, ২০২৬

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার ( ২ ডিসেম্বর )সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঢাকাগামী লেনে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রিজ এলাকায় সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।মোট আহতের সংখ্যা ১৫ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।তিনি আরও বলেন, নিহতদের লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *