সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে ঈগল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১

Spread the love

হাবিবুর রহমান সুমন : (মাদারীপুর জেলা প্রতিনিধি )

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে ভুরঘাটা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে প্রচণ্ড ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আরও একজন বাসের ভেতরে আটকে আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় রয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *