হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। রোববার বিকেলে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় মাদারগঞ্জ ও ইসলামপুর ফুটবল দল। খেলা শুরুর আগেই দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা,এ সময় আরও উপস্থিত ছিলেনযুবদল নেতা সোহেল রানা বাবু, যুবদল নেতা মনির হোসেন বন্যা ।মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের দায়িত্ব গ্রহণের পর এলাকায় খেলাধুলার পরিবেশ নতুন প্রাণ ফিরে পেয়েছে। তাঁর উদ্যোগেই আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠে ছিল প্রাণবন্ত উদ্দীপনা ও উৎসবের আবহ। খেলাকে কেন্দ্র করে এলাকার মানুষ দীর্ঘদিন পর এমন জমজমাট পরিবেশ উপভোগ করেন।খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের প্রশংসা করেন এবং বিজয়ী দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে সম্মাননা প্রদান করেন। পাশাপাশি তারা জানান—বর্তমান ওসির আন্তরিক প্রচেষ্টায় মাদারগঞ্জে ক্রীড়া কর্মকাণ্ড এখন নিয়মিত ও প্রাণবন্ত হয়ে উঠছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

