সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

Spread the love

মোহাম্মদ এমরুল ইসলাম,মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণ-সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে এ গণ-সংযোগ অনুষ্ঠিত হয়।গণ-সংযোগে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা.এম এইচ কবির,সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন বাবুল,উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ,উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,ইউনিয়ন যুবদল নেতা রুহুল আমিন সৈকতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *