সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মনোনয়নপত্র বাতিল–গ্রহণের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিলের সুযোগ।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে। আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।এ সময় সংক্ষুব্ধ কোনো প্রার্থী, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন।

আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল গ্রহণ করা হবে।খুলনা অঞ্চলের (মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা) প্রার্থীরা আপিল করবেন ১ নম্বর বুথে।রাজশাহী অঞ্চলের (জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা) জন্য নির্ধারিত ২ নম্বর বুথ।রংপুর অঞ্চলের (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা) আপিল গ্রহণ হবে ৩ নম্বর বুথে।চট্টগ্রাম অঞ্চলের (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) প্রার্থীরা ৪ নম্বর বুথে আপিল করবেন।কুমিল্লা অঞ্চলের (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) জন্য রয়েছে ৫ নম্বর বুথ।সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) আপিল গ্রহণ হবে ৬ নম্বর বুথে।

ঢাকা অঞ্চলের (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ) প্রার্থীরা আপিল করবেন ৭ নম্বর বুথে।ময়মনসিংহ অঞ্চলের (জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা) জন্য নির্ধারিত ৮ নম্বর বুথ।বরিশাল অঞ্চলের (বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর) আপিল গ্রহণ হবে ৯ নম্বর বুথে।ফরিদপুর অঞ্চলের (রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) প্রার্থীরা আপিল করবেন ১০ নম্বর বুথে।উল্লেখ্য, রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়।

এদিন ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়।মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *