বঙ্গবন্ধু পাড়ায় ভোররাত ০৩ ঃ ৩০ টায় ভয়াবহ এক ধাঁধাঁর মুখে পড়ল আইনশৃঙ্খলা সংস্থা। Criminal Investigation Department (CID)-এর আইএলসি ও সাইবার পুলিশ সেন্টার (CPC) ইউনিট বান্দরবান জেলার হাজীপাড়া, বালাঘাটা এলাকা থেকে গ্রেফতার করেছে এক যুগলকে — যাদের বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক পর্নচিত্র সৃষ্টি ও প্রচারের ভয়াল অভিযোগ। গ্রেফতারকৃতরা হলেন:১। মুহাম্মদ আজিম (২৮), পিতা– আবুল কালাম, মা– মর্তুজা বেগম, স্থায়ী ঠিকানা বুরুমছড়া, থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম।২। বৃষ্টি (২৮), পিতা– লুৎফর, মা– আমেনা, গ্রাম আন্ধারমানিক (খালপাড়), পোস্ট বয়ড়া, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ।সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তারা এক বছরেই আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে দ্রুত র্যাঙ্কিং অর্জন করেছে। প্রারম্ভিক তদন্ত থেকে জানা গেছে —প্রথম ভিডিও প্রকাশ হয়েছিল ২০২৪ সালের মে মাসে। এক বছরের মধ্যে তারা কমপক্ষে ১১২টি ভিডিও প্রকাশ করেছে এবং আন্তর্জাতিকভাবে ২৬.৭ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। শুধু নিজেদের তৈরি করা নয়, তারা অন্যদেরও ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে নেটওয়ার্ক তৈরিতে যুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম (টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম) ব্যবহার করে প্রচারণা চালায়, এবং টেলিগ্রাম চ্যানেলে নতুন বিজ্ঞপ্তিতে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দেয়া হত। অভিযানকালে তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আইনগত প্রেক্ষাপট হিসেবে জানা গেছে — Pornography Control Act, 2012 অনুযায়ী বাংলাদেশের আইনporn উৎপাদন, প্রচার ও বণ্টনকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে দেখে। বলতে হয় যে, রাজধানী থেকে বহু দূরে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে এ ধরনের কার্যক্রম চালানো এবং আন্তর্জাতিক পর্নপ্ল্যাটফর্মে দ্রুত র্যাঙ্কিং অর্জন করা — সামাজিক ও নৈতিকভাবে গভীর উদ্বেগের বিষয়। আইন প্রয়োগকারী সংস্থার দ্রুততা প্রশংসনীয়।এই পর্যায়ে গ্রেফতারকৃত যুগলকে বিজ্ঞ আদালতে সেপর্দ করা হয়েছে, রিমাণ্ড আবেদন করা হয়েছে এবং অপরাসংখ্য গুরুত্বপূর্ণ সদস্য ও সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য CID-এর তদন্ত অব্যাহত রয়েছে।

