সর্বশেষ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভোটে কারচুপির অভিযোগে ঢাকায় বিক্ষোভে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর ফটক থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমর এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনেও লিখিত আবেদন দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে।

এসব হামলার প্রতিবাদেই সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে জোটটি।দলের একাধিক সূত্র জানিয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকতে পারেন।গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোট হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের শরিকরা পেয়েছে ২১২টি আসন, আর জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। ভোটের পর দেশজুড়ে হামলা সহিংসতা ও কারচুপির অভিযোগ তোলে ১১-দলীয় জোট। ইতোমধ্যে ৩০টি আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *