সর্বশেষ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভোটের ব্যবধান ঘুচিয়ে দিলেন নাসের রহমান পরাজিত মান্নানের বাড়িতে শুভেচ্ছা বিনিময়

Spread the love

বিশেষ প্রতিনিধি,newsbd24live:

মৌলভীবাজারের নির্বাচনী ইতিহাসে এক বিরল ও মার্জিত রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ তৈরি করেছেন ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত প্রতিনিধি এম নাসের রহমান। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনুষ্ঠানিক উল্লাসে মত্ত না হয়ে তিনি সরাসরি ছুটে গিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মান্নান সাহেবের বাসভবনে।
​নির্বাচনী ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে এম নাসের রহমান বড় ব্যবধানে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছিলেন আব্দুল মান্নান। তবে ভোটের ময়দানের সেই লড়াইকে কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন নাসের রহমান।


​বিজয় ঘোষণার পরপরই আব্দুল মান্নানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নাসের রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আব্দুল মান্নানের হাত ধরে তিনি বলেন আপনি একজন অত্যন্ত ভালো মানুষ। আপনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই কিন্তু তা ছিল কেবল নির্বাচনী প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার গভীর সম্মান ও শ্রদ্ধা রয়েছে।
​রাজনৈতিক অঙ্গনে যখন প্রতিহিংসার সংস্কৃতি প্রবল তখন এম নাসের রহমানের এমন সৌজন্যবোধ সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে আদর্শিক লড়াই থাকলেও ব্যক্তিগত শ্রদ্ধা ও সামাজিক বন্ধন রাজনীতির ঊর্ধ্বে। দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ অবস্থান এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা ও সম্প্রীতির ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *