সিলেট প্রতিনিধিসিলেটে অবৈধ ভারতীয় মোটরসাইকেলের বিরুদ্ধে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে. এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানাধীন পায়রা দর্শন দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাইকৃত বিলাসবহুল মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে.পুলিশ জানায় ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২১.২৫ মিনিটে শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে অভিযান পরিচালনা করে সিলভার ও কালো রঙের ইয়ামাহা আর১৫ ভি থ্রি মোটরসাইকেল উদ্ধার করা হয়. মোটরসাইকেলের ইঞ্জিন নাম্বার B317676620280 এবং চেসিস নাম্বার MEIRG6718L0038634 নিশ্চিত করে পুলিশ. এর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা.এ ঘটনায় খলিলুর রহমান তারেক বয়স একুশ পিতা মো শওকত আলী মাতা আয়েশা বেগম স্থায়ী ঠিকানা কাঠাঁলবাড়ি কোম্পানীগঞ্জ সিলেট বর্তমানে আম্বরখানা হাউজিং এস্টেট সিলেটকে আটক করা হয়.মামলা সূত্রে জানা যায় ঘটনাটি নিয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর ০৬ তারিখ ০৪ নভেম্বর ২০২৫ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর 25B 1 B এবং 25D ধারায় মামলা রুজু হয়েছে. আটক ব্যক্তিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

