সর্বশেষ
মার্চ ২৪, ২০২৬

বোর্ড পরীক্ষায় জামেয়া হুসাইনিয়া সোনারগাঁও বলরামপুর মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য

Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া হুসাইনিয়া সোনারগাঁও বলরামপুর টাইটেল মাদ্রাসা ২০২৬ সালের বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে। মুজাদ্দিদে জামান সাইয়েদ আব্দুল মাজিদ রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত এবং শায়খে বলরামপুরী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটি তাদের মেধার স্বাক্ষর রেখে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।


​মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে চলতি বছর আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ এবং তানজিমুল মাদারিসিল আরাবিয়্যাহ মৌলভীবাজারসহ বিভিন্ন কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে মোট ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৮৮.১৭ শতাংশ পাসের হার নিয়ে মাদ্রাসাটি অভাবনীয় সাফল্য পেয়েছে।


​ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে মোট পরীক্ষার্থীদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। এছাড়া ১৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ বিভাগ মুমতাজ (স্টার মার্ক) অর্জন করেছেন। অন্যান্যদের মধ্যে প্রথম বিভাগে ২১ জন দ্বিতীয় বিভাগে ২৪ জন এবং তৃতীয় বিভাগে ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।


​প্রতিষ্ঠানটির এই বিশাল সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। জামেয়া কর্তৃপক্ষ জানান মুজাদ্দিদে জামান ও শায়খে বলরামপুরীর রেখে যাওয়া এই আমানত দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের এই সাফল্য প্রতিষ্ঠানের সুনামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। তারা উত্তীর্ণ সকল তালিবে ইলমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জামেয়ার উত্তরোত্তর উন্নতির জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *