সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৈষম্য অবসানে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন

Spread the love

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি

বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্যের অবসান চেয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন। এই লক্ষ্যে রাঙামাটির কাউখালী উপজেলায় (উত্তর) ১৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।​শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) সকালে কাউখালী সদরের কচুখালী গ্রামে রাজন বড়ুয়ার বাড়িতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।​নবগঠিত কাউখালী উপজেলা (উত্তর) আহ্বায়ক কমিটিতে কনিষ্ট বড়ুয়াকে আহ্বায়ক এবং বাবু বড়ুয়াকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।​সভায় বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই এই শ্লোগান সামনে রেখে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।​আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন: রন্টি বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, সফল বড়ুয়া (অসীম), কাজল বড়ুয়া, সেতু বড়ুয়া (বাঁধন), ডালিম বড়ুয়া, সুজন বড়ুয়া, অভি বড়ুয়া, সাচিং মারমা, কবিতা রানী বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, লাতু বড়ুয়া, রুপন বড়ুয়া, রিপন বড়ুয়া ও রাজন বড়ুয়া।​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আহ্বায়ক কমিটি ৩০ দিনের জন্য গঠন করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যেই কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চূড়ান্ত অনুমোদন নেবে।​কমিটি গঠন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয়, জেলা ও পৌর কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল এবং রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি রুপন বড়ুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *