সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বিপ্লব হলো, কিন্তু জয় গেল অন্যের হাতে—নেপালের নাটকীয় মোড়

Spread the love

নেপালে সাম্প্রতিক বিপ্লব রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও দমন-পীড়নের শিকার হয়ে নেপালের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি, রাস্তায় নেমেছিল অন্যায় শাসনের বিরুদ্ধে। ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের ফলে একের পর এক দুর্নীতিবাজ সরকার পতন ঘটায় তারা।কিন্তু বিপ্লবের শেষ মুহূর্তে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। বিশ্লেষকদের মতে, আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কিন্তু শেষ পর্যন্ত ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের কারণে একটি অনুগত সরকার ক্ষমতায় বসানো হয়েছে বলে অভিযোগ উঠছে। ফলে তরুণদের দীর্ঘ লড়াইয়ের ফসল আসলেই জনগণের হাতে পৌঁছেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। নেপালের বিপ্লব হয়তো সেই কঠিন বাস্তবতার এক প্রতিচ্ছবি। এ অভিজ্ঞতা শুধু নেপালের নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার তরুণ সমাজের জন্যও এক গুরুত্বপূর্ণ শিক্ষা।বাংলাদেশের তরুণ রাজনীতিক ও আন্দোলনকর্মীদের প্রতিও এই ঘটনার বার্তা স্পষ্ট—বিপ্লব শুধু স্লোগান আর লড়াইয়ে শেষ হয় না; অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *