মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:
মহান বিজয় দিবস ঘিরে কোনো ধরনের অস্থিরতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে তিনি জানান, এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।
তিনি বলেন, “সবাই শান্তিপূর্ণভাবে বিজয় দিবস উদ্যাপন করবে। অস্থিরতার কোনো সম্ভাবনা নেই। আগের মতোই কর্মসূচি থাকবে, বরং এবার কর্মসূচির সংখ্যা আরও বাড়বে। তবে কুচকাওয়াজ এবারও হবে না।”স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ আয়োজন করা হবে না। গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিজয় দিবসে প্যারেড না করে সারা দেশে বিজয় মেলা আয়োজন করা হয়েছিল।

