সর্বশেষ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিএনপির মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি, মোদি থাকছেন না শপথ অনুষ্ঠানে।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। এই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

কারণ ওইদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারতের সফরে থাকবেন এবং মুম্বাইয়ে মোদি-ম্যাক্রনের বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ম্যাক্রন নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।প্রতিবেদনে বলা হয়েছে, মোদির পরিবর্তে বাংলাদেশের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অংশ নেবেন। সম্ভাব্য উপস্থিতি হিসেবে বলা হচ্ছে ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী।এর আগে ১৩ ফেব্রুয়ারি মোদি বিএনপির বিজয় অর্জনের পর তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

মোদি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বে অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনে একযোগে কাজ চলবে।বিএনপি ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় ধন্যবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *