সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল সাত বছরের রেশমির নিথর দেহ

Spread the love

‎‎‎ আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ‎

শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নকলা পৌরসভার কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।‎নিহত রেশমি ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।‎

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি রেশমি। শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে সেদিনই নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

‎শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসে মরদেহটি রেশমির বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।‎এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

‎নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *