সর্বশেষ
ফেব্রুয়ারি ২০, ২০২৬

বাজারে চোখ রাঙ্গাচ্ছে লেবু, শসা, গাজর, কলা, কাঁচামরিচ, ছোঁয়া যাচ্ছে না বেগুন,‎একমাত্র কমদামী সবজি আলু।

Spread the love

‎‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:‎‎

সারা দেশের মতো ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুতেই লেবু, বেগুন, শসা,গাজর, কলা ও কাঁচামরিচের দাম হু হু করে বেড়েছে। সপ্তাহখানেক আগে যে লেবুর হালি ৩০-৪০ টাকায় পাওয়া যেত, তা এখন বেড়ে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

‎‎বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি ১০০-১২০ টাকায় উঠেছে। ৫০ টাকার শসার কেজি এখন ১০০-১২০ টাকা এবং ৮০ টাকার কাঁচামরিচ এখন ১৬০-২০০ টাকায়, ৮০ টাকার কলার কুড়ি এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ‎ফলে ইফতারের সাধারণ আইটেম শসা, কলা, গাজর, বেগুনি ও লেবুর শরবত এখন অনেক পরিবারের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে।‎‎বিক্রেতাদের দাবী, আমদানি কম ও সরবরাহ ঘাটতির কারণে এসব পণ্যের দাম বাড়ছে।

‎অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর রমজান মাস এলেই অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা কারনে অকারণে দাম বাড়ায় এবং বাজারে প্রশাসনের কার্যকর কোন মনিটরিং নেই বলে অভিযোগ করেন।‎‎

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেক ক্রেতারা জানিয়েছেন, অতিরিক্ত দামের কারনে ইফতারের সাধারণ ও রেগুলার আইটেম লেবু, শসা, গাজর, কলা, বেগুন, কাঁচামরিচ এসব পণ্য কেনা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।‎বর্তমান বাজারে একমাত্র কমদামী সবজি হলো আলু, যার দাম ২০ টাকা কেজি।‎কাঁচামরিচ, গাজর, কলা, বেগুন, লেবু, শসা,‎এসবে লেগেছে শনির দশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *