রাহি ইসলাম, সহকারী জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালার মহিমান্বিত শানে গুছতাখিমুলক বক্তব্যের প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সর্বদলীয় ইসলামি ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে চৌমুহনা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাঈদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি তোফাজ্জল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আল্লাহর শানে যারা বেয়াদবি করে, কটুক্তি করে কখনো তাদের কোনো ধর্ম থাকতে পারে না। তারা কখনো বাউলের বেশে কখনো শিক্ষার্থী বেশে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা মনে করি, এটা আসলে কাকতালীয় নয় বরং এদের জন্মের সমস্যা আছে।তারা আরও বলেন, আল্লাহর শানে বেয়াদবি করলে ধর্মপ্রাণ জনতা কখনো মেনে নেবে না। মহান আল্লাহ ও আমাদের রসূল সা. এর শানে, ইসলামের শানে কোনো কটুক্তি মেনে নিব না।এই আবুল সরকার যে ইসলাম বিরোধী এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

