মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:
দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ব্রাক্ষণবাড়ীয়া জেলার ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের হতদরিদ্র মিন্টু মিয়া (৬৫) চিকিৎসার জন্য মানবিক ও আর্থিক সাহায্যের আবেদন করেছেন।জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু মিয়াকে বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার স্ত্রী নূরবানু।নূরবানু বলেন, আমার স্বামী একজন দিনমুজুর। আমাদের কোন ছেলে মেয়ে নেই আমরা নিঃসন্তান। এমন অবস্থায় বর্তমানে আর্থিক সংকটের কারণে আমার স্বামীর চিকিৎসা ব্যয় বহন করতে পারছি না। তবে, চিকিৎসা না করলে তাকে বাঁচাতেও পারবো না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি।
আপনাদের সামান্য সহযোগিতাই আমার স্বামীর জীবন বাঁচাতে পারে।এর আগে নিজের গরু ছাগল বিক্রি করে ও আত্মীয়স্বজন, গ্রামবাসীর সহযোগিতায় আমার স্বামীর চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা আর সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো আরো অনেক টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়।ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে মিন্টু মিয়ার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।মিন্টু মিয়া ব্রাক্ষণবাড়ীয়া জেলার ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি ব্রাক্ষণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত তিনি। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো মিন্টু মিয়ার পরিবারের পক্ষে মোটেও সম্ভব নয়। এমতাবস্থায় দেশের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার স্ত্রী নূরবানু।আর্থিক সহযোগিতা ও যোগাযোগের ঠিকানাঃ- নূরবানু,গ্রাম- বিজেশ্বর ( বড় বাড়ী)পোঃ- রামরাইল,থানা- ব্রাক্ষণবাড়ীয়া,জেলা- ব্রাক্ষণবাড়ীয়া। মোবাইল নম্বর- 01316635938. (বিকাশ পার্সোনাল)

