মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে “ভবানীপুর সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভবানীপুর মোল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতিবছরের ন্যায় ১১ জন উদ্যোক্তার নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার বিতরনের আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনের সভাপতি গওসল আজম এর সভাপতিত্বে এবং কোষাধক্ষ্য সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের দলের সভাপতি আব্দুস সালাম, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব সমাজসেবক আব্দুল মজিদ মোল্লা, ভাইজার রহমান, ভবানীপুর মসজিদের পেশ ইমাম, সংগঠনের সহ-সভাপতি নবাব-উল- ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিন্টু, সদস্য হুমায়ন কবির, ওমর ফারুক দোলনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

