সরদার সাইদী হাসান বাবু্, খুলনা জেলা প্রতিনিধি:
২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার রাত ১০.০০ ঘটিকায় খালিশপুর থানাধীন মুজগুন্নি সেন্ট মেরিস চার্চ পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। এ সময় তিনি চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে কমিশনার মহোদয় তাদের সর্বিক বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে খুলনা মহানগরে যেন বড়দিন উদযাপন নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চার্চের ধর্মীয় নেতা ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

