মোঃ আরিফুল ইসলামপাবনা জেলা প্রতিনিধি:
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত বাঁধেরহাট–খয়েরচর জাতীয় মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (আরিচা–কাজীরহাট ফেরি সংযোগ) শীর্ষক অননুমোদিত নতুন উন্নয়ন প্রকল্পের বিষয়ে মিজ নাজনীন ওয়ারেস, যুগ্মসচিব(সওজ–জিওবি), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ–কে আহ্বায়ক করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটি আজ পাবনা পরিদর্শন করেন।এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সকালে একসাথে পাবনার উদ্দেশ্যে রওনা হন। ঘাটে পৌঁছে তিনি পাটুরিয়া–রাজবাড়ি–কুষ্টিয়া হয়ে পাবনার ভাঁড়ারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন।
অন্যদিকে কমিটি আরিচা হয়ে পাবনা ভ্রমণ করেন। পরে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস তার কর্মসূচি শেষ করে পাবনায় এসে কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের সঙ্গে যোগদান করেন গাছপাড়া মোড়ে।গঠিত কমিটির সদস্যবৃন্দঃ ১. নাজনীন ওয়ারেসযুগ্মসচিব (সওজ–জিওবি),সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আহ্বায়ক।২. মোঃ আরিফ হোসেননির্বাহী প্রকৌশলী (পুর),ডিজাইন সার্কেল–১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা সদস্য।৩. মোঃ জাহিদুল ইসলামনির্বাহী প্রকৌশলী (পুর),বেড়া পানি উন্নয়ন বিভাগ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বেড়া, পাবনা সদস্য।৪. মোঃ তানভীর সিদ্দিকতত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ,রোড ডিজাইন অ্যান্ড সেফটি সার্কেল, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা সদস্য।৫. মোঃ সজিব আহামেদনির্বাহী প্রকৌশলী, সওজ,ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড প্লানিং বিভাগ, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা সদস্য।
৬. ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, এনিডিসি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, রাজশাহী জোন, রাজশাহী সদস্য।৭. মোঃ ছাইদুর রহমানঅতিরিক্ত প্রধান প্রকৌশলী,প্রকৌশল বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা সদস্য।৮. মোঃ সফিকুল ইসলামউপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য কো-অর্ডিনেশন), বিআইডব্লিউটিসি, ঢাকা সদস্য।৯. মোঃ মনসুরুল আজিজনির্বাহী প্রকৌশলী, সওজ,সড়ক বিভাগ, পাবনা, সদস্য সচিব।

