কালিয়া উপজেলা প্রতিনিধি ,মোঃ ছাব্বির খান:
আজ ৯ ই জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার বরবারের মতো আজকেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু একটি অসাধু চক্র এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন ফাঁস করে প্রার্থীদের মধ্যে বিপুল পরিমাণ অর্ধে বিক্রির মাধ্যমে একটা বিশাল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।কিছুদিন আগেও আমি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন ফাঁস এবং খাতা পত্র ফাঁস হওয়ার তথ্য প্রমাণ সহ নিউজ করেছিলাম। এই ঘটনার সাথে সাথে যারা যুক্ত ছিল তাদের কিছুক্ষন আগেই যৌথ বাহিনীর অভিযানে ডিবি পুলিশ আটক করেন।
এদের কথা বার্তার মাধ্যমে প্রকাশ পায় যে সকল প্রশ্ন পত্র ফাঁস হওয়ার পিছনে এদের হাত রয়েছে।এই ঘন্টার আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক থেকে এই প্রতারক চক্র ফেসবুক পেজ কে টার্গেট করে সেখান থেকে চাকরি প্রতাশি ছেলে মেয়েদের টার্গেট করে তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে প্রশ্ন দেওয়ার কথা বলে একটা চুক্তি করে।
পরিক্ষা শুরুর আগ মুহূর্তে এই চক্রটি উপর মহলের সহয়তায় প্রশ্ন ফাঁস করে পরিক্ষাথীদের মধ্যে অর্থের বিনিময়ে ছড়িয়ে দেয়। এভাবে পর্যায়ক্রমে দিনের পর দিন এই অসাধু চক্র এই ভাবে প্রশ্ন ফাঁস করে আসছে বলে জানা গেছে।

