হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের লক্ষীগঞ্জ রাস্তি ইউনিয়নে প্রবাসীর স্ত্রী পপি আক্তারের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, মিজান কাজী ও সরু বেগম ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পপি আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পপি আক্তার পক্ষে তার পরিবারের সদস্য মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে সৌরভ বলে জানান তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

