সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে রাঙামাটিতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

Spread the love

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:​

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন ভাই ও এক বোনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আদালতে দায়েরকৃত নালিশি মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে রিজার্ভ বাজারের পুরাতন পাড়া ও সাঁওতাল পাহাড় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বাদীর মাতার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৯.৫০ শতক জায়গা বিবাদীরা দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন সকালে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। এসময় জায়গার মালিকপক্ষ বাধা দিলে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— মোঃ মহিউদ্দিন মনির (৪৩), মোঃ জসিম উদ্দিন (৪৫), মোঃ ফারুক (৩৫) এবং তাদের বোন রোজী আকতার (২৫)।

আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায়, পিঠে ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য একজনকে চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এই ঘটনায় মোঃ ফারুক বাদী হয়ে ৫ ফেব্রুয়ারি রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । অভিযুক্তরা হলেন— মোঃ জামাল উদ্দীন (৪৫), রিনা বেগম (২২), মোঃ শাহজাহান (৫০), পাখি আক্তার (৪৬), মোঃ জিহাদ (২৪) এবং মোঃ রিফাত (২২)।

তারা সবাই রিজার্ভ বাজার মোহাম্মদপুর সাঁওতাল পাহাড় এলাকার বাসিন্দা।মামলার বাদী মোঃ ফারুক জানান, বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের জায়গা দখল করতে চায় এবং বাধা দিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আমরা ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।

“​বর্তমানে এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *