সর্বশেষ
ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সংঘর্ষে জাবেরসহ গুলিবিদ্ধ একাধিক

Spread the love

ডেক্স রিপোর্ট:
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।


​শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পুলিশের অ্যাকশনে জাবের ছাড়াও জুমা এবং শান্তাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এক বার্তায় জাবের আপাতত পরিস্থিতি শান্ত রাখার এবং চিকিৎসা শেষে পুনরায় রাজপথে ফেরার ঘোষণা দিয়েছেন।


​অন্যদিকে, আজ দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত কর্মচারীরাও আজ ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *