সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাহাড়ে দীপেন দেওয়ানের ঝড়: ঘিলাছড়িতে বিএনপির গণজাগরণ

Spread the love

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” জনসাধারণের মাঝে প্রচারের অংশ হিসেবে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে (৬ নভেম্বর) সাপ্তাহিক হাটে আগত হাজারো মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন বিএনপি মনোনীত রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান।দিনভর এই গণসংযোগে দীপেন দেওয়ানকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। বাজারজুড়ে মানুষজন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হাতে নিয়ে মনোযোগ সহকারে পড়তে থাকেন। অনেকেই বলেন, “এমন সময়োপযোগী দিকনির্দেশনা পাহাড়ে নতুন আশার সঞ্চার করছে।”প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “বিএনপি সরকার পুনর্গঠিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাঙামাটির মানুষ যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়, তাহলে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে।”তিনি আরও বলেন, “গত সরকারের আমলে উন্নয়নের নামে পাহাড়ে হয়েছে কেবল দুর্নীতি ও লুটপাট। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাদের প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।বক্তারা বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের ক্ষমতায়নের এক নতুন রূপরেখা। পাহাড়ের মানুষ বহুদিন পর রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।”কর্মসূচি শেষে দীপেন দেওয়ান হাটের দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।ঘিলাছড়ি বাজারে দিনভর এই গণসংযোগ কার্যক্রমকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *