সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

পাবনা হেমায়েতপুর থেকে ওয়ান শুটারগান এবং ৪০ রাউন্ড গুলি সহ তিনজন ব্যক্তি আটক

Spread the love

সোলাইমান হোসাইনপাবনা জেলা প্রতিনিধি

পাবনা সদর থানাধীন ভবানীপুর এলাকায় ডিবি পুলিশের অভিযানে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান এবং ৪০ রাউন্ড গুলি সহ তিনজন ব্যক্তি আটক । ঘটনাঃ মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ১৪/১১/২০২৫ তারিখ বেলা ১০.৪৫ ঘটিকায় এসআই(নিঃ) বেনু রায়, এসআই(নিঃ) সেলিম রেজা সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর ইউপির ভবানীপুর গ্রামস্থ মোঃ ইসমাইল বিশ্বাস (২৭), পিতাঃ মোঃ ইউনুস বিশ্বাস এর বসত বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইসমাইল বিশ্বাস(২৭), পিতাঃ মোঃ ইউনুছ বিশ্বাস, মাতাঃ মোছাঃ ইয়াছমিন খাতুন, সাং-ভবানীপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোঃ ইউসুফ আলী(২৬), পিতাঃ মৃতঃ সুলতান সরকার, মাতাঃ মোছাঃ আছমা খাতুন, সাং-চন্ডিপাশা, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনা, ৩। মোঃ শেখ ফরিদ (২৬), পিতাঃ মোঃ শাহিনুর রহমান, মাতাঃ মোছাঃ ফরিদা খাতুন, সাং-সালাইপুর মৃধাপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা বাংলাদেশদের গ্রেফতার করে। ধৃত আসামীদের উক্ত স্থানে অবস্থানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীরা জানায় যে, তারা আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় সংক্রান্তে আলাপ করছে এবং অস্ত্র গুলি ইসমাইল বিশ্বাসের বাড়ীতে রয়েছে। পরবর্তীতে আসামীদের দেখানো মতে ধৃত আসামী মোঃ ইসমাইল বিশ্বাস এর বসত বাড়ীর একচালা টিনের ঘর হইতে ১। একটি লোহার তৈরী সচল একনালা বন্দুক, খড়ির ঘরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২। একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান ও তার বসত ঘরের সুকেস এর ড্রয়ারের ভিতর হইতে ৩। ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড 22 বোরের গুলি উদ্ধার করা হয়। ধৃত আসামীরা পূর্ব হইতে অগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় করে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় গভীর রাতে তারা আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল। ধৃত আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র দ্বারা এলাকায় আধিপত্য বিস্তার সহ আমলযোগ্য অপরাধ করে থাকে। এসংক্রান্তে পাবনা সদর থানায় মামলা রজু প্রক্রিয়াধীন।উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ১. একটি লোহার তৈরী সচল একনালা বন্দুক।২। একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান ।৩। ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড 22 বোরের গুলি।৪। ধৃত আসামীদের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *