সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

পদ্মা সেতু (উত্তর) এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস একটি টিম পদ্মা সেতু (উত্তর) থানাধীন খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনজন মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—১. শমসের আলী (৩২), পিতা-মৃত আসাদুল্লাহ, মাতা- জাহানারা বেগম; সাং—হাসান নগর, কামরাঙ্গীরচর, ঢাকা। বর্তমানে ভাড়া থাকেন পানালিয়া শমসাবাদ বটতলা, নবাবগঞ্জ, ঢাকা।২. মোঃ রানা (৩৮), পিতা- আমিন উদ্দিন, মাতা- মৃত আমেনা; সাং—পালের চর, জাজিরা, শরীয়তপুর। বর্তমানে খোলামোড়া, আটিবাজার (মতিন মাস্টারের বাড়ির ভাড়াটিয়া), কেরানীগঞ্জ, ঢাকা।৩. অছির উদ্দিন (৪০), পিতা– জয়নাল উদ্দিন, মাতা– আকলিমা খাতুন; সাং—বদ্দীপুর, কৃষ্ণপুর, মহেশপুর, ঝিনাইদহ।তল্লাশিকালে তাদের নিজস্ব উপস্থাপন মতে মোট ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রতিটি বোতল প্লাস্টিকের তৈরি, কর্ক দিয়ে আটকানো এবং গায়ে Rx Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup (PHENSEDYL) লেখা রয়েছে। জব্দ করা ফেনসিডিলের মোট পরিমাণ ৪০,০০০ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ টাকা।উপস্থিত সাক্ষীদের সামনে নিয়মিত জব্দতালিকা মূলে মাদকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *