সর্বশেষ
মার্চ ৩১, ২০২৬

পদ্মা সেতুর কাছে ট্রলারডুবি: তিন দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে, গত ২৯ মার্চ রবিবার দুপুর ২টার দিকে একই এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেলে ওই শিক্ষার্থী নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে অভিযান শুরু করে। টানা তিন দিন ধরে চলমান অনুসন্ধানের পর অবশেষে ভাসমান অবস্থায় শিক্ষার্থীর মরদেহ শনাক্ত ও উদ্ধার করা হয়।উদ্ধারের পর মরদেহটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মাওয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *