সর্বশেষ
মার্চ ৩, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল

Spread the love

মো নাইমুল হক স্মরণ ,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি :

২রা মার্চ (১২ই রমজান) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর অধ্যাপক সাদেক আহমাদ হারিছ এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াতের সমর্থকগণ।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত হুসাইন আরমান এবং সর্বস্তরের কর্মী, সাথী ও সমর্থকগণ। জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা রমজানের ফযীলত সম্পর্কে বক্তব্য রাখেন।

এছাড়া জেলা শাখার আমীর এবং উপজেলা শাখার আমীর রমজানের গুরুত্ব, ফযীলত ও করণীয় সম্পর্কে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতের উপজেলা শাখার সম্মানিত আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। মোনাজাত শেষে ইফতারের মাধ্যমে সমস্ত কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *