সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল লালমনিরহাট, চাকরি প্রত্যাশীদের সংবাদ সম্মেলন

Spread the love

জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টারঃলালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৯টি পদে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করে এই অভিযোগ তোলেন চাকরি প্রত্যাশীদের প্রতিনিধি মোছাঃ সুমাইয়া আক্তার তিসা।

তিনি অভিযোগ করে বলেন, এই নিয়োগ পরীক্ষায় প্রকৃত সুইপারদের (হরিজন) কে বঞ্চিত করে অন্য লোকজনকে চাকরি দেওয়া হয়েছে।এতে সুইপারদের ন্যায়ের চরম অবমূল্যায়ন হয়েছে।ফলাফল বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষার দাবি জানিয়ে তিনি বলেন, যদি এই ফল বাতিল না করা হয়, তাহলে আমরা রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দিতে বাধ্য হবো।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর থেকে হরিজন সম্প্রদায়ের সদস্যরাও নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।তাঁদের দাবি, “সুইপারের চাকরি সুইপারকেই দিতে হবে” সাথে সাথে বাস্তব অভিজ্ঞতা ও পারিবারিক পেশার গুরুত্বও বিবেচনায় আনতে হবে।এই অভিযোগ ও আন্দোলনের প্রেক্ষিতে জেলার সাধারণ মানুষ এবং সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *