নিউইয়র্ক সফরে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বক্তারা অভিযোগ করেন, প্রবাসে বাংলাদেশি রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতি প্রমাণিত হয়েছে। তারা দাবি জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের বিচার করে দলটিকে আইনের আওতায় আনা হোক।বিক্ষোভকারীরা আরও বলেন, বিদেশের মাটিতে প্রবাসী নেতাদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু রাজনৈতিক সন্ত্রাসের বহিঃপ্রকাশ নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

