ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।শুক্রবার সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে বিশাল র্যালিটি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়।র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেদ, সঞ্চালনায় ছিলেন এডভোকেট আলী আজম চৌধুরী।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারওয়ার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহাম্মেদ, সদস্য সচিব মাসুদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব পনি চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল আলম রনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন,“১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে জাতি চরম নৈরাজ্য থেকে মুক্তি পায় এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।”বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো প্রতিবছরই এই দিনটি “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” হিসেবে পালন করে আসছে। এবছরও দিবসটি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।এ উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

