সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাসির নগরে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় দুই সাংবাদিক আহত

Spread the love

মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে বুধবার (২৬ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় প্রেস ক্লাবের কাজ শেষে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে নাসির নগর উপজেলা সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেলটি রাস্তার পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে।আহতরা হলেন দৈনিক বাংলাবাজার ও মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি বাবু চন্দন কুমার দেব এবং দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও নাসির নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী, সদস্য আশিকুর রহমান পনি, আব্দুল কাদেরসেন্টু, সুমন গোপ এবং সাংবাদিক ফোরামের সভাপতি রাকিব চৌঃ, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সহ অন্যান্য সাংবাদিকও হাসপাতালে উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, আহতদের অবস্থা এখন স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *