সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

‎‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:‎‎

নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।‎শনিরার (২১ ফেব্রুয়ারী) নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সৈয়দ আবু সারোয়ার এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল হক ও নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত দোয়া

ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,‎নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব এমএ হান্নান।‎‎বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,‎নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিন,‎নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এডঃ আলী আজম চৌধুরী,‎নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী,‎উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আলমগীর চেয়ারম্যান, ‎উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আজদু মেম্বার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।‎‎

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *