সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা ছড়ালো, রেল ও সড়ক অবরোধে টিপুর সমর্থকরা

Spread the love

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন দলটির মনোনয়ন প্রত্যাশী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।বুধবার (৫ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় শতাধিক নেতাকর্মী মহাসড়ক ও রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, তাইফুল ইসলাম টিপুর মনোনয়ন বঞ্চনার খবরে স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই কর্মসূচি পালন করেন। তারা গোপালপুর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন এবং দলীয় সিদ্ধান্ত পুনঃবিবেচনার দাবি জানান।বিক্ষোভ চলাকালীন সময় ঢাকা-রাজশাহী মহাসড়ক ও লালপুর রেলপথে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, grassroots পর্যায়ের জনপ্রিয় প্রার্থী হয়েও তাইফুল ইসলাম টিপুকে বাদ দিয়ে “বহিরাগত” একজনকে মনোনয়ন দেওয়ায় তারা হতাশ।এসময় তারা বলেন, “দল যদি জনগণের মতামত অগ্রাহ্য করে, তাহলে মাঠে কর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে।”এ বিষয়ে স্থানীয় বিএনপির এক নেতা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে।

প্রতিবেদক :মনিরুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *