মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিনাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আদিবাসী হত্যা দিবস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ।২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাস, কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উঁরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলা আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী, সদস্য দিপংকর এক্কা প্রমুখ।বক্তারা বলেন, সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতালকে গুলি করে হত্যার বিচার আজও হয়নি। এই হত্যার দায় রাষ্ট্রের, আর আদিবাসীদের ভূমি রক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।তারা আরও বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে। ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত না হলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।উল্লেখ্য, ২০১৬ সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত হন সাঁওতাল জাতিগোষ্ঠীর তিনজন সদস্য। তাদের স্মরণে প্রতি বছর ৬ নভেম্বর দিনটি ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিভিন্ন আদিবাসী সংগঠন।

