মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নাটোর-৪ এই আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ-কে কৃষি অথবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হয়েছে। তাঁদের মতে, কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ও স্থানীয় বাস্তবতা সম্পর্কে অবগত নেতৃত্ব প্রয়োজন।কৃষি ও মৎস্যে সম্ভাবনার কেন্দ্র চলনবিল অঞ্চলনাটোর জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা ঐতিহ্যবাহী চলনবিল অধ্যুষিত এলাকা।
দেশের অন্যতম বৃহৎ বিল চলনবিল ঘিরে গড়ে ওঠা এই জনপদে ইরি ধান, বরো ধান,আমন ধান, রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল ব্যাপক পরিমাণে উৎপন্ন হয়। স্থানীয় কৃষি কর্মকর্তাদের তথ্যমতে, এ অঞ্চল দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।শুধু কৃষিই নয়, চলনবিলকেন্দ্রিক বিস্তীর্ণ জলাভূমি ও জলাশয় ঘিরে মাছ উৎপাদনেও এ অঞ্চল উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। স্থানীয়দের দাবি, দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহের ক্ষেত্রে বড়াইগ্রাম–গুরুদাসপুর এখন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।স্থানীয় সচেতন মহলের মতে, কৃষি ও মৎস্যসম্পদনির্ভর শিল্পায়ন, আধুনিক সংরক্ষণব্যবস্থা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তারা মনে করেন, সংশ্লিষ্ট খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা গেলে তা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।সংসদ সদস্য আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি দলীয় আদর্শে অবিচল ছিলেন এবং এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রেখেছেন।বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, কৃষি ও মৎস্যসমৃদ্ধ এই অঞ্চলের উন্নয়নে নীতিনির্ধারণী পর্যায়ে সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হলে তা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।তাই এই এলাকা বাসি সর্বস্তরের জনসাধারণের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতিনির্ধারক যারা রয়েছেন তাদের কাছে আলহাজ্ব আব্দুল আজিজ সাহেব দুইটি মন্ত্রণালয়ের যেকোনো একটির মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।

