সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

নাচোলে জাতীয়পার্টির পথসভা অনুষ্ঠিত

Spread the love

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার, নাচোল মধ্যেবাজার ও বাসস্ট্যান্ডে, নাচোল উপজেলার আহবায়ক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল পৌরসভার আহবায়ক মোঃ আসগর আলী সহ অত্র অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির এমপি প্রার্থী জননেতা মোঃ খুরশিদ আলম বাচ্চু। তিনি বলেন মানুষের মৌলিক চাহিদা গুলো পুরণ সাপেক্ষে, যার যা সমস্যা সব দুর করবে জাতীয়পার্টির এমপি ক্ষমতায় গেলে। তিনি আরও বলেন নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এ তিন থানার রোল মডেল হিসেবে কাজ করবেন।

তিনি একটা করে ভোট লাঙ্গল প্রতীকে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ অঞ্চলে কোন মতাভেদ বা কে কোন পার্টি করে এগুলো না বুঝতে অর্থাৎ দলমত নির্বিশেষে সকল মানুষকে এক চোখে দেখবেন।

তিনি অভিযোগ দায়ের করেন, তার পথসভায় বাংলাদেশ জামাআতে ইসলামি বাংলাদেশ, বিএনপির মিছিলে চরম আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এজন্য তিনি আইন শৃংখলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলেন। খুরশিদ আলম বাচ্চু সুদুর ফিনল্যান্ড থেকে এ দেশে রাজনীতি করার জন্য এসেছেন।

এ অঞ্চলের মানুষকে তিনি খুব ভালোবাসেন এবং তিনি ক্ষমতায় গেলে কারও সাথে বেইমানি করবেন না সাফ জানান। সকলের মঙ্গলকামনা করে পথসভা সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *