সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি’তে নতুন মোড়

Spread the love

মোঃ ছাব্বির খান , কালিয়া উপজেলা প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর বিশেষ এক ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল সংরক্ষিত আসনে, ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর এমপি পদপ্রার্থী যাদের নাম ঘোষণা করা বাকি ছিল তাদের নাম ঘোষণা করেন।

তার মধ্যে সংসদ সদস্য- ৯৪ নড়াইল -২ আসনে আগে মনোনয়ন পাওয়া প্রার্থী জনাব আলহাজ্ব মনিরুল ইসলাম কে বাদ দিয়ে নতুন প্রার্থী এ. জেড. এম. ডক্টর.ফরিদুজ্জামান ফরিদের নাম ঘোষণা করেন। হঠাৎ নির্বাচনী প্রচারণার মধ্যেখানে প্রার্থী বদলের কারণে পুরো নড়াইল বাসির মনে এক বিষন্নতা কাজ করছে। এবং নড়াইলের জনগণ সকলে এই ফরিদুজ্জামান ফরিদ কে প্রার্থী হিসেবে মেনে নিতে অনীহা প্রকাশ করছে।

নড়াইল বাসির একটাই দামি তারা যে কোনো কিছুর বিনিময়ে আগে ঘোষণা কৃত প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম কে চায়। তা’ছাড়া নড়াইল জেলার সিনিয়র রাজনীতিবিদরা বলতেছেন আমাদের দল আমাদের ভালো, মন্দ বিবেচনা বিশ্লেষণ করেআলহাজ্ব মনিরুল ইসলাম কে মনোনয়ন দিয়েছিল, আমরা সকলে তাকে গ্রহণ করেছিলাম। আলহাজ্ব মনিরুল ইসলাম ও তার নির্বাচনী প্রচারণা বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি নিয়ে, সে সকল ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার মধ্যে দিয়ে তার নির্বাচনী প্রচারণা প্রায় শেষের দিকে নিয়ে গেছেন। এখন হঠাৎ করে তার নমিনেশন কেরে নিয়ে ফরিদুজ্জামান ফরিদ কে নমিনেশন দিয়েছে এটা একটি লজ্জা জনক ঘটনা ।

তা’ছাড়া কাল ২৫ শে ডিসেম্বর সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের প্রধানমন্ত্রী, রাষ্ট্র নায়ক তারেক রহমান দেশে আসবেন। সকলে তার এই স্বদেশ প্রতাবর্তন কে, কেন্দ্র করে হাসি, খুশি মনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তার মধ্যে এরকম কষ্ট দায়ক ঘটনা নড়াইলের সিনিয়র রাজনীতিবিদরা মেনে নিতে অনীহা প্রকাশ করছে। এবং তারা আর বলেন সকালে আলহাজ্ব মনিরুল ইসলাম হাসি, খুশি মনে সকল নেতাকর্মীর খাবারের সু-ব্যবস্থা করে ৪০ টা বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

আর দুপুর বেলা তার মনোনয়ন পত্র কেরে নেওয়ার ঘোষণা, সকল নেতাকর্মী ও হাজারও জনগণের মনে প্রশ্ন সৃষ্টি করেছে। এখন একটাই প্রশ্ন নড়াইলের সাধারণ জনগণ কাকে বেঁছে নিবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *